বিশ্ব দৃষ্টি দিবসে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০১:১০ পিএম
বিশ্ব দৃষ্টি দিবসে চাঁদপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলায়  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় এ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।

এ সময় তিনি বলেন, অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং চোখের যত্ন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য। ‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবং চাঁদপুরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমাতে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, ব্র্যাক জেলা স্বমন্বয়ক মো. জিয়াউর রহমান প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে