এমবাপেকে সতর্ক করলেন মরিনিও

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৭:৫৫ পিএম
এমবাপেকে সতর্ক করলেন মরিনিও

কিলিয়ান এমবাপেকে ঘিরে রিয়াল মাদ্রিদে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। বিভিন্ন স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে ব্যক্তিগতভাবে উত্তপ্ত বাক্য বিনিময়ে হয়েছে কোচ হোসে মরিনিওর। তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান এমবাপে। এরপর প্যারিসের একটি নাইটক্লাবে তার বান্ধবী এসতের এক্সপোসিতোর সঙ্গে সময় কাটানোর ছবি এবং সুইস আল্পসে সাইক্লিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়গুলো নিয়ে মাদ্রিদে সমালোচনা শুরু হয়। এর মধ্যেই ‘এল চিরিংগিতো’ দাবি করেছে, গত মঙ্গলবার ভালদেবেবাসে নাশতার সময় এমবাপের সঙ্গে একান্ত আলোচনা করেন মরিনিও। সেখানে কোচ নাকি এই ফরোয়ার্ডকে কঠোরভাবে সমালোচনা করেন। একই সঙ্গে তাকে বলেছেন, প্রকাশ্যে তিনি এমবাপের পক্ষ নিলেও দলের ভেতরে এমন আচরণকে সমর্থন করবেন না। এমবাপে গত সোমবার ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন। আশা ছিল, আগামীকাল শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে মাঠে ফিরবেন তিনি। তবে গত মঙ্গলবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে তাকে বেঞ্চে থাকতে হতে পারে। এদিকে কয়েক সপ্তাহ আগেও সমালোচনার মুখে এমবাপের পাশে দাঁড়িয়ে মরিনিও বলেছিলেন, যে খেলোয়াড় ৪০ গোল করে, সে দলের জন্য সমস্যার কারণ হতে পারে না।

আপনার জেলার সংবাদ পড়তে