রাজশাহীর বাঘায় শতবর্ষের নৌকা বাইচ তিন দিন ব্যাপি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ী পদ্মা নদীর ঘাটে এই মেলার উদ্বোধন করেন জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার। ৩ অক্টোবর আনুষ্টানিকভাবে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করবেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ আবুস সাইদ চাঁদ। শত বছরের ঐতিহ্যবাহী গড়গড়ি নৌকা বাইচ মেলা কমিটির আয়োজনে বেংগাড়ী পদ্মা নদীর পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করে। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রথম পুরুস্কার রয়েছে লক্ষ টাকার প্রাইজমানি। পদ্মা নদীর গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট হালিম মাষ্টারের ঘাট থেকে বেংগাড়ী বাজার ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্যালো চালিত, বড় হাত বৈঠা, ছোট হাত বৈঠা নৌকা প্রতিযোগিতা, ঘোর দৌড় প্রতিযোগিতা, সাংস্কৃতি ও আনন্দ অনুষ্টানের মধ্য দিয়ে শেষ হবে।
উপস্থিত ছিলেন হাজী আবদুস সাত্তার ফাউেিন্ডশনের চেয়ারম্যান রাকিবুল হাসান অলিভ, নৌকা বাইচ মেলা কমিটির সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ডাবলু সরকার, মেলা কমিটির সাবিক তত্বাবধায়ক মাসুদ করিম টিপু সরকার, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম স্বপন, গড়গড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম জনি প্রমুখ। এ বিষয়ে মেলা কমিটির সাবিক তত্বাবধায়ক মাসুদ করিম টিপু সরকার জানান, শত বছরের গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে মানুষকে আনন্দ দিতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতে আরো ব্যাপক পরিসরে এর আয়োজন করা হবে। #