ইউপি সদস্য জিয়াউল হক পুনরায় এলাকাবাসীর দোয়া-সমর্থন প্রত্যাশী

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ১১:২১ এএম
ইউপি সদস্য জিয়াউল হক পুনরায় এলাকাবাসীর দোয়া-সমর্থন প্রত্যাশী

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. জিয়াউল হক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় সদস্য পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন। খানপুরা উত্তর-রহমতপুর এলাকার বাসিন্দা জিয়াউল হক ইতোমধ্যে তিনবার ভোটারদের সমর্থনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করার চেষ্টা করেছেন বলে জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জিয়াউল হক একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছেন। স্থানীয় বিভিন্ন বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সহযোগিতার চেষ্টা করেছেন বলেও জানান তারা।

জিয়াউল হক বলেন, ভোটারদের সমর্থনে তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। দায়িত্ব পালনকালে সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও সুযোগ পেলে এলাকার মানুষের সেবায় কাজ করতে চাই। এজন্য সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে