আশাশুনি সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ পিএম
আশাশুনি সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালন

আশাশুনি সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠান আহবায়ক কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষকমন্ডলী, বিএনসিসি ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে র‌্যালি করা হয়। র‌্যালি শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নের আহবায়ক প্রভাষক মোঃ আব্দুল মা‌লেকের সভাপতিত্বে সভায় প্রধান অ‌তি‌থি হিসাবে বক্তব্য রাখেন অধ‌্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। বি‌শেষ অ‌তি‌থি ছিলেন, শিক্ষক প‌রিষদ সম্পাদক প্রভাষক মোঃ র‌বিউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা রা‌খেন, প্রভাষক সজল আঢ‌্য, মাহমুদুল ইসলাম ও মাসুদুর রহমান।