আশাশুনি উপজেলায় নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেন শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ওরিয়েন্টেশনের দ্বিতীয় দিন শেষ হয়েছে।
উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টার আশাশুনিতে উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে ওরিয়েন্টেশনে উপজেলা নির্বাহী অফিসার শ্যামাপদ কুন্ডু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন। একীভূতকরনের কৌশল শিখন শেখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ ৫ দিন ধরে চলবে। উপজেলায় যোগদানকৃত ৫২ জন শিক্ষক এ প্রশিক্শণে অংশ নিচ্ছেন।