মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন হায়দার আলী

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৫:৩৮ পিএম
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন হায়দার আলী

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  মনোনীত হয়েছেন পৌর বিএনপির সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী মুহাম্মদ হায়দার আলী মোল্লা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত ৪ অক্টোবর এর স্মারক - নথি নং ুবিদ্যালয় শাখা/ ফরিদপুর/ ১০৮৮১৪/২৬০৫০৭১ পত্র মোতাবেক জানা যায়, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.এর.ও. নং ৭৩-আইন/২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ হায়দার আলী মোল্লা। অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান মৃধা মন্নু এবং সাধারন শিক্ষক সদস্য মনোনীত হয়েছেন মো. আবুল খায়ের।

মুহাম্মদ হায়দার আলী মোল্লা সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মুহাম্মদ হায়দার আলী মোল্লা বলেন, আমাকে সভাপতি মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথ পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব মো. মনিরুজ্জামান মামুন জানান,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) কমিটি গঠিত হয়েছে। এ কমিটির মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড এগিয়ে নিতে কাজ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে