কাউখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৩:৩৫ পিএম
কাউখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার সকালে কাউখালী উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবার ্ আয়োজনে র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সকালে উপজেলা প্রশাসন ভবন থেকে র‌্যালী শেষে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস, এম আহসান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদ্রু রহমান, উপজেলা সহকারী শিক্ষক কর্মকর্তা সবুজ কান্তি সিকদার, উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, নাগুলী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুণী শিক্ষক মাওলানা নাসিরুল্লাহ, কাঠালিয়া কারিগরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, ও উপজেলার পদপ্রাপ্ত গুণী শিক্ষক জহিরুল ইসলাম, জসিম উদ্দিন, শামসুন্নাহার রূপালী, মঞ্জুয়ারা।

আপনার জেলার সংবাদ পড়তে