‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওলিউর রহমান রুবেল এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার অশোক রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি মোঃ আহসানুল হক ছগির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, জিয়ানগর সরকারি কলেজের অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর হেলাল, এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন গাজী, সিনিয়র শিক্ষক মো. আরিফুজ্জামান, শিক্ষক মো. গোলাম রাব্বানী প্রমুখ।