পুলিশের ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয়জন কর্মকর্তা রয়েছেন।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
বদলির আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।
এ ছাড়া, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হাসান বারী নূরকে মাস র্যাপিড ট্রানজিটে (এমআরটি) বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।