নিকলীতে অবাধে চলছে পুকুর ভরাট, প্রশাসন নীরব

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৪:১২ পিএম
নিকলীতে অবাধে চলছে পুকুর ভরাট, প্রশাসন নীরব

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় প্রশাসন থাকা সত্বেও চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন শতবর্ষী পুকুরে অবৈধভাবে বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে।  নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ফ্যাসিস্টের ধুসর দের  বিরুদ্ধে। উপজেলার ৩ নং কারপাশা ইউনিয়নের মজলিশপুর বড়হাটি গ্রামের ৭নং ওয়ার্ডে অবস্থিত এই পুকুরটি ভরাট হলে এলাকার প্রায় ৫০ টি পরিবারের মানুষ পানিবন্দী হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন। আজ শনিবার ( ৩ অক্টোবর ) সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তাদের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মজলিশপুর গ্রামের ১০থেকে ১৫ জন অভিযোগ করে বলেন, দামপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দামপাড়া ৭ওয়ার্ড যুবলীগের সভাপতি। বেশ কিছুদিন ধরে স্টিল বডি নৌকা থেকে বালু আনলোড করে এই নিকলীর বিভিন্ন জায়গার ফসলি জমি থেকে শুরু করে শতবর্ষী পুকুর ভরাট করে পরিবেশ নষ্ট কারী মুল হোতা হিসেবে চিহ্নিত তারা। এ ব্যাপারে নিকলী উপজেলা প্রশাসনের তেমন কোন ভূমিকা নেই বলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে নিকলীর সচেতন মহল দাবি করে বলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক যেন এই অবহেলিত নিকলীর দিকে যেন কঠোর নজরদারি করেন।  এ বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) শামীম আরার সরকারি নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করে তার মন্তব্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে