পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের পাখিমারায় ভাড়াটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিখিল ভৌমিক (৭২) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক সজিব গাজী, যাত্রী ইসমাইল বেপারী ও আরেক পথচারী মো: সাইফুল আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক আট টার দিকে দূর্ঘটনাটি ঘটে। নিহত নিখিল ভৌমিক পাখিমারা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় পটুয়াখালী থেকে কুয়াকাটায় যাওয়া যাত্রীবাহী মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিখিল ভৌমিক গুরুতর জখম হন। অচেতন হয়ে পড়েন। তাঁকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের গায়ে তুলে দেয়।