জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, দেশের বনভূমি বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ৫ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপন কর্মসূচী বাংলাদেশ সরকারের একটি পরিবেশ ও সংরক্ষণ মূলক জাতীয় উদ্যোগ। এরই অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় কমূর্সচী গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর দপ্তরের উদ্যোগে উপজেলার ৩টি পাকা রাস্তার ২ ধারে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম। বৃক্ষ রোপন কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রকৌশলী রাজিউল ইসলাম জানান, এই কর্মসূচীর আওতায় উপজেলার ৩টি পাকা রাস্তার দুই ধারে ২ হাজার ৪শত টি ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগানো হবে। এই সময় বিভিন্ন এলাকার স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন। আগামী ৫ বছরের মধ্যে ৮টি বিভাগে মোট ২৫ কোটি দেশীয় ফলজ, বনজ গাছের চারা রোপন করা হবে। দেশের বনভূমির পরিমান বৃদ্ধি করে পরিবেশের গুনগত মান উন্নত করা। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত প্রশমন করা। উপকূলীয় সুরক্ষা জোরদার করা এবং জীববৈচিত্র্য রক্ষা করা একমাত্র লক্ষ্য।