আশাশুনি উপজেলার প্রতাপনগরে বজ্রাঘাতে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছে। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কাঠমিস্ত্রী শওকত আলী গাজী (৩৮) নৌকা তৈরি ও মেরামতের কাজ করতেন। শুক্রবার বন্যতলায় তিনি নৌকা তৈরির কাজে ছিলেন। দুপুর ৩ টার দিকে আকস্মিক বজ্রপাত ঘটলে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত ও জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা দ্রুত ভ্যানযোগে তাকে প্রতাপনগর তালতলা বাজারে চিকিৎসকের কাছে নিলে পরীক্ষা-নীরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃতকালে তিনি মা, স্ত্রী, ৪ কন্যা ও ১ ছেলে রেখে গেছেন।