চারঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এফএনএস (মো: সজিব ইসলাম; চারঘাট, রাজশাহী) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৭:৩৫ পিএম
চারঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ৪ টায় স্থানীয় খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শলুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান (বদি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। এমপি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করে বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদক ও সামাজিক অবক্ষয় রোধে এমন আয়োজন প্রশংসনীয়। দৌলতপুর-চামটা ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফিরোজ মাহমুদ রিপনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, রাকিবুল হাসান অলিভ, শলুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক মাইনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ক্রীড়াবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন। আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে