জামালপুরের মেলান্দহে ১ অক্টোবর বেলা ১১টায় আন্তর্জাতিক প্রবিন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করেছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন-ইউএনও জিন্নাতুল আরা।
বক্তব্য রাখেন-এসিল্যান্ড মাহবুবা খাতুন জ্যোতি, স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. আহসান হাবিব, সমাজসেবা অফিসার আরিফুর রহমান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, আজকের জামালপুরের সাংবাদিক আব্দুল হাই, এম.এ. রশিদ প্রবিন নিবাসের সুপার. আবু বক্কর সিদ্দিক এবং প্রবিন নিবাসের সাবেক সুপার. একেএম নজরুল ইসলাম প্রমুখ। সভায় প্রবিনদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন পূর্বক তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ-সমাজের উন্নয়নে অবদান রাখার উপর গুরুত্বারোপ করা হয়।