পটুয়াখালীতে ৩৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হলো চেক

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১১ পিএম
পটুয়াখালীতে ৩৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হলো চেক

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ, পটুয়াখালীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৩৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক সেহাংগু সরকার (কুটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাফাক আহমেদ (পিনু)। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান (টোটন)। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় প্রধান অতিথি সেহাংগু সরকার (কুটি) বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জনে যে অবদান রেখেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের কল্যাণে ভবিষ্যতে জেলা পরিষদের পক্ষ থেকে আরও উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে