মেহেরপুরের গাংনীর বামুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার কর্মস্থল রামনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। ওবায়দুর রহমান কমল কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গাংনী ওসি তদন্ত শিমুল জানান,বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।