কাউখালীতে উন্মুক্ত ও সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৩ পিএম
কাউখালীতে উন্মুক্ত ও সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

পিরোজপুরের কাউখালীতে নদী ও সরকারি জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন সরকারি, প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে এ পোনা অবমুক্ত করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় কাউখালী উপজেলার মোট ১৩টি প্রতিষ্ঠান ও উন্মুক্ত জলাশয়ে মোট ২৯৫ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় ও উন্নত জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রফিক ইসলাম , প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে