শ্রীবরদী সীমান্তে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৭ পিএম
শ্রীবরদী সীমান্তে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ  রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার  টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে