রংপুরে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৪ পিএম
রংপুরে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যে রংপুরে ‘বিশ্ব পর্যটন দিবস, ২০২৬’ উদ্যাপিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসন ও পর্যটন মোটেল যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক তানভীরুল ইসলাম, পর্যটন মোটেলের ব্যবস্থাপক মো. ছালেম শেখ, চিকলি ওয়াটার পার্কের জিএম আবু হেনা মো. সরওয়ার জাহান শামীম, ভিন্ন জগতের এজিএম মো. রিফায়েত বারী, রংপুর ট্যুরিষ্ট পুলিশের এএসপি মো. মোজাম্মেল হক প্রমুখ। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে