বিরলে বাসভবনে যাতায়াতের পথে

তাঁরকাটার বেড়া অপসারণে সহযোগিতার আহ্বান জানিয়েছে জুলেখার পরিবার

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৬ পিএম
তাঁরকাটার বেড়া অপসারণে সহযোগিতার আহ্বান জানিয়েছে জুলেখার পরিবার

বিরলে বাসভবনে যাতায়াতের পথে তাঁরকাটার বেড়া অপসারণে সহযোগিতার আহ্বান জানিয়েছে জুলেখার পরিবার। পরিবারটি প্রায় ২৫ দিন যাবৎ অবরুদ্ধ হয়ে তাঁরকাটার বেড়া লাফিয়ে নিজ বাড়ীতে যাতায়াত করছেন।

অভিযোগে উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের মহেশশিবপুর গ্রামের আব্দুল জব্বার এর স্ত্রী মোছাঃ জুলেখা বেগম (৫০) জানান, প্রতিবেশির সাথে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে এবং অনৈতিক প্রস্তাব প্রত্যাখান করায় প্রতিবেশি মোঃ বকুল (৬০) ও তাঁর স্ত্রী মোছাঃ জেসমিন (৩৫) ষড়যন্ত্র করে তার বাড়ি সংলগ্ন সাধারণ জনগণের চলাচলের রাস্তায় তাঁরকাটার বেড়া নির্মাণ করে তাদের যাতায়াত বন্ধ করে রেখেছে। বাড়ী থেকে নিজেদের এবং গবাদি পশুর খাবার নিতে তাদেরকে প্রায় চারফুট উঁচু তাঁরকাটার বেড়া লাফিয়ে পার হতে হয়। প্রায় ২৫ দিন যাবৎ চরম কষ্ট করে নিজ বাড়ীতে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে। স্থানীয় ইউপি সদস্যসহ প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুরাহা হয়নি, যার ফলে স্বামী- স্ত্রীর নিদারুণ  কষ্টসহ জীবনযাপন দূর্বিসহ হয়ে পড়েছে। নিজ বাড়ীতে যাতায়াতের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজসেবকদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী জুলেখা ও তাঁর পরিবার।

আপনার জেলার সংবাদ পড়তে