পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে

রংপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৮ পিএম
রংপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর ওয়ালটন মোড়, প্রেসক্লাব ও জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ করে পুনরায় গ্রান্ড হোটেল মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নাজমুল আলম নাজু। এ সময় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, সিনিয়র সহসভাপতি রাকিব হোসেন, সদস্যসচিব জাকারিয়া আসলাম জিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক জোনায়েদ চৌধুরী ও ফজলে রাব্বী বাবু। এ ছাড়া রংপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব আফতাবুজ্জামান সুজন, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সজীব, যুগ্ম আহ্বায়ক মো. আকাশ এবং জেলা ছাত্রদলের সদস্য ফজলে রাব্বীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে