শেরপুরে ডপস্ এর মাঠ বৈঠক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৯ পিএম
শেরপুরে ডপস্ এর মাঠ বৈঠক

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘোরজান গ্রামে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা, ঝরে পড়া রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর উদ্যোগে এ মাঠ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া, পড়াশোনায় মনোযোগী হওয়া, ঝরে পড়া রোধ, মাদক ও বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে আলোচনা করা হয়।

ডপস এর নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতা চর্চার পাশাপাশি মাদকসহ সব ধরনের ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান।সমাঠ বৈঠক শেষে উপস্থিত বিভিন্ন শ্রেণির ৯৫ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে