দাকোপের সুতারখালী ইউনিয়নে বাজার অংশীজনদের সাথে উপকারভোগীদের সংযোগ ও সমন্বয় উন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুতারখালী ইউনিয়নের নলিয়ান ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উরউজগ ঈঅখখ চৎড়মৎধসসব-এর আওতায় ‘বাজার অংশীজনদের সাথে উপকারভোগীদের সংযোগ উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পর্যায়ের বাজার অংশীজন, প্রতিবন্ধি, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় উপকারভোগীদের সাথে স্থানীয় বাজারের কার্যকর সংযোগ স্থাপন, বাজারভিত্তিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। কারিতাসের -^প্না ক্যারোলিনা হালদারের পরিচালনায় আলোচনা করেন লাভলুহুড কর্মকর্তা আবুল কাশেম, দাকোপ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক গাজী আবুল বাশার, মোঃ হাসান মাহমুদ, বেল্লাল হোসেন, হাফিজুর রহমান সানা, আনোয়ারুল হক গাজী, রেজাউল মোল্যা, রীতা নাজনিফা, হাবিবুর রহমান, অনুপ মন্ডল, প্রভাতি রায়, ছন্দা বিশ্বাস, মিঠু চক্রবর্তী, মোঃ হালিম, লিমা মন্ডল, উজ্জল কুমার মুন্ডা, মানস কুমার প্রমুখ।
আয়োজকরা জানান, স্থানীয় বাজারের সঙ্গে উপকারভোগীদের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততার পথও আরও সহজ হবে। ঈইগ এষড়নধষ উরংধনরষরঃু ওহপষঁংরড়হ-এর অংশীদারত্বে এবং ঈধৎরঃধং ইধহমষধফবংয কযঁষহধ জবমরড়হ ও অপপবংং ইধহমষধফবংয ঋড়ঁহফধঃরড়হ-এর বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় বাজার ব্যবস্থাপনা ও উপকারভোগীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি আরও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।