ওসি মাসুদ খান

অভিভাবকদের সচেতনতাই পারে কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে আনতে

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৭ পিএম
অভিভাবকদের সচেতনতাই পারে কিশোরদের অপরাধ থেকে ফিরিয়ে আনতে

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান। প্রধান অতিথির বক্তব্যে ওসি মাসুদ খান বলেন, ‘অভিভাবকদের সচেতনতাই পারে শিশু-কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে।’ সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের নেতিবাচক দিক, ইভটিজিং প্রতিরোধ এবং মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। শিশু-কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময়  আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়  শিক্ষক মোঃ জহিরুল হক , মোঃ গোলাম ছরোয়ার, লিওনি শিখা শিকদার , মোসা তাসলিমা খানম ,পূর্ণেন্দু চক্রবর্তী ও  শিরিন আক্তার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে