কুমিল্লায় ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১০ পিএম
কুমিল্লায় ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে ৭৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। আটক করা সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা ৪০ মিনিটের দিকে আমানগন্ডা বিওপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব শাড়ি আটক করে। সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১০ বিজিবি সূত্রে জানা যায়, আমানগন্ডা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তের সোনাপুর নামক স্থানে অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, আটককৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে