জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথা সাহিত্যিক আফসানা বেগম কিশোরগঞ্জের সরকারি গণগ্রন্থাগার পরিদর্শন করেছেন। গত শনিবার বিকেলে কিশোরগঞ্জ গণগ্রন্থাগারে আকস্মিকভাবে পরিদর্শন করেন। এসময় তিনি পরিদর্শন বহিতে সাক্ষর করে মন্তব্য করেন। তিনি লিখেন " কিশোরগঞ্জ গণগ্রন্থাগারে আকস্মিকভাবে পরিদর্শনের সুযোগ হলো। প্রন্থাগারটি চমৎকার নিরিবিলি পরিবেশে অবস্থিত। পাঠের জন্য অত্যন্ত উপযুক্ত অবস্থান দেখে ভালো লাগল। ইমারতটির সংস্কার বা পুননির্মাণ অতি জরুরি। এটি সংস্কার হলে একটি মানসম্মত পাঠের স্থান হয়ে উঠতে পারে।
কিশোরগঞ্জ দীর্ঘদিন ধরে সংস্কৃতির দিকে অগ্রগামী। সেই হিসেবে এই প্রতিষ্ঠানটি কিশোরগঞ্জের তরুণদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে। আজ ছুটির দিনে পাঠাগারটি পরিদর্শনের সুযোগ পেয়ে আনন্দিত হলাম। আতিথেয়তার জন্য ধন্যবাদ। এসময় অন্যন্যদের সাথে উপস্থিত ছিলেন,
জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক, জাতীয় গ্রন্থকেন্দ্রের উপগ্রন্থাগারিক রাসেল রানা,কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (জেলা লাইব্রেরিয়ান) আজিজুল হক সুমন, কিশোরগঞ্জ সদর উপজেলার বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি আমিনুল হক সাদী, সুফিয়া মান্নান গণগ্রন্থাগারের নির্বাহী পরিচালক মোবারক হোসেন সুমন।