কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে আটক ২১

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ পিএম
কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে আটক ২১

কিশোরগঞ্জে মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে জুয়া পরিচালনা ও এতে অংশগ্রহণের অভিযোগে বিভিন্ন স্থান থেকে ২১ জনকে আটক করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার প্রাঙ্গণে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভুইয়া জানান,, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়েন্দা সংস্থার সদস্যরাও অংশ নেন। অভিযানে মোবাইল ফোন ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া পরিচালনা এবং এতে অংশগ্রহণের অভিযোগে বিভিন্ন পর্যায়ে মোট ২১ জনকে আটক করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অনলাইন জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ সমাজকে এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে