ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ উপজেলা শাখা।
শনিবার সকাল ১১টায় কালীগঞ্জ পৌরসভার অডিটোরিয়ামে মেধা, সততা, দেশপ্রেম গড়ি ইনসাফের বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ঈশা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। অনুষ্ঠানের শুরুতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বই তুলে দেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা ওলিউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুফ আলী এবং ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।