কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চলমান অভিযান ও নজরদারির অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বরশুক্রবার কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাজিপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮ বোতল মদ এবং ৪,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি টহল দল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (বারো লক্ষ বারো হাজার) টাকা। উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্য বিধি মোতাবেক মেহেরপুর জেলার গাংনী থানায় জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম চলমান রয়েছে।