ঝিনাইগাতীর অসহায় প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার উপহার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩২ পিএম
ঝিনাইগাতীর অসহায় প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার উপহার

শেরপুরেরে ঝিনাইগাতী উপজেলার ইয়াসমিন নামে চলাচল অক্ষম এক নারীকে হুইলচেয়ার উপহার দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। কিছুদিন আগে ওই নারী জেলা প্রশাসক বরাবর একটি হুইল চেয়ার চেয়ে লিখিত আবেদন করে। এরই প্রেক্ষিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গণশুনানিতে ওই নারীকে এই হুইলচেয়ার উপহার দেয়া হয়।  এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, আকরামুজ্জামান রাহাত, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, ইতিমধ্যে ওই নারীকে প্রতিবন্ধী ভাতা কার্ডের আওতায় আনা হয়েছে। তার পক্ষ থেকে হুইলচেয়ারের জন্য আবেদনের প্রেক্ষিতে তাকে আজ এই হুইল চেয়ার উপহার  দেয়া হলো।

আপনার জেলার সংবাদ পড়তে