দৌলতপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৬ পিএম
দৌলতপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে আরোজ আলী (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরোজ আলী ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকেই দৌলতপুরের আকাশে অত্যাধিক মেঘ ও বৃষ্টির একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। এ সময় আরোজ আলী নামে এক যুবক বাড়িতে যাওয়ার পথে দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ বজ্রপাত তার মৃত্যু ঘটে । বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আরোজ আলীকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরোজ আলীকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নারায়ণপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহা  জারিতে ঐ এলসকার বাতাস ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, বর্ষাকাল ও শরৎ মৌসুমে আকাশে মেঘ জমলে নদী, মাঠ কিংবা খোলা জায়গায় অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকা জরুরি।

আপনার জেলার সংবাদ পড়তে