জামালপুরের মেলান্দহে ১৭ সেপ্টেম্বর দুপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণী উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মাহি কিন্ডারগাটেন। বিশিষ্ট শিক্ষানুরাগি বে-নজীর আহমেদ তালুকদার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন-ইউএনও জিন্নাতুল আরা,অধ্যক্ষ সোলায়মান হোসেন, মেলান্দহ বণিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রহিম, জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূরুল আলম সিদ্দিকী, মেলান্দহ পৌর বিএনপি‘র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক আ: লতিফ আকন্দ, বকুলতলা মানবিক সোসাইটির পরিচালক হেলাল আকন্দ, বিকেডিএর পরিচালক কামাল পাশা, মাহি কিন্ডারগাটেনের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম রাব্বি তালুকদার, স্বরকলার সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, সহকারি শিক্ষক খোরশেদ আলম প্রমুখ ।