ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারী অন্নদা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ সরাইল’। সংবর্ধনা পেলেন প্রধান শিক্ষকও। গতকাল বিদ্যালয়ের সভাকক্ষে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রত্যেকের হাতে সম্মাননা স্বারক ও মেডেল তুলে দেয়া হয়। এ উপলক্ষে সংগঠনের প্রধান সমন্বয়কারী জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক, জেলা বিএনপি’র সদস্য ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন- সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, অন্নদা’র প্রধান শিক্ষক দেবব্রত দাস, উত্তর কালীকচ্ছ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, লেখক গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ত্রিতালের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবানাথ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, রূহুল আমিন রূবেল, পরগনার সম্পাদক ও প্রকাশক এস.কে ইউসুফ, লেখক ইসমোনাক, সাংবাদিক মো. আলমগীর হোসেন, শিক্ষক মো. হাদিস মিয়া, বীমা কর্মকর্তা সদীপ দত্ত তনু ও স্বাগত বক্তা সংগঠনের সম্পাদক আব্দুল করিম। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও অন্যদের অনুপ্রাণিত করতে এমন আয়োজন করায় ‘পজিটিভ সরাইল’ কে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, শুধু শিক্ষিত নয় সকলকে সুশিক্ষা গ্রহণ করে আদর্শ নাগরিক হতে হবে। পরিবার সমাজ ও দেশ সেবায় এগিয়ে আসতে হবে। একটি সুন্দর স্বাবলম্বি ও সমৃদ্ধ বাংলাদেশ তোমাদেরকেই গঠন করতে হবে। তোমরা শিখবে ও শিখাবে- ‘মাদককে ঘৃণা কর, বাল্যবিয়ে কে না বল’। সংবর্ধিত শিক্ষার্থীরা হলো- মোস্তাকিম মোতাইদ সিয়াম, মো. এখলাছ হোসেন আরিফ, তাশফিক উদ্দিন ঠাকুর, ইয়াসিন হোসাইন, মো. আশেকুর রহমান আরাফাত, আরাফ বিন মাঈন, সাইফ আল মামুন, ফারহান ইসলাম, গাজী আব্দুল্লাহ ও সৈয়দ নলীন উজ জামান।