বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্ধকৃত জায়গা দখলের চেষ্ঠা চালিয়েছিলো স্থানীয় এক ব্যক্তি। অবশেষে দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়ে সেই জায়গা রক্ষা করেছেন বিএনপি নেত্রী।
জানা গেছে, বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডস্থ সোনামিয়ার পুল এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্ধকৃত জায়গা দখলের চেষ্ঠার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। তিনি এলাকাবাসীর সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন। একইসাথে দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন। বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন বলেন, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরিশালের ওই জমিতে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনে সেই স্থানে বিশ্ববিদ্যালয়টি বাস্তবায়িত হয়নি। কিন্তু সেই জমিতে বাউন্ডারী দেয়াল স্থাপনা করার চেষ্টা করছিলেন স্থানীয় এক ব্যক্তি।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ওই জায়গা দখল চেষ্ঠার খবর পেয়ে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে দখল চেষ্ঠার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে যেকোনমূল্যে এলাকাবাসীকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত জমি রক্ষার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে এ জমি দখলের চেষ্ঠা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।