জামালপুর জেলার মেলান্দহ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই বছর পূর্তি ও নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে নতুন কাযালয় উদ্ধোধন করা হয়।
এ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের তিন তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও জিন্নাতুল আরা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ফাউন্ডেশনের এক্সিকিউটিভ প্রতিষ্ঠাতা সদস্য, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মেলান্দহ সমাজসেবা অফিসার আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ হামিদুল হক বিএবিএড, ৭১‘র গেরিলা আবুল হোসেন, উপজেলা স্কাউটস সহকারি কমিশনার মোরশেদুল আলম, প্রবিন সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য খলিলুর রহমান, মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার শাকিল খান প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪ সাল থেকে মেলান্দহ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। সংগঠন মানবিক সহায়তাসহ নানাবিধ কাজ করে যাচ্ছে।
বৃটিশ নৌবাহিনী (রয়েল নেভি)তে কর্মরত বাংলাদেশী নাগরিক, মেলান্দহ উপজেলার বাসিন্দা, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও ইন্টারন্যাশনাল স্কাউট লিডার মোঃ: মেহেদী হাসান এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-পরিচালক।
সভায় মেলান্দহ ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।