দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দইল গ্রামের মৃত তোফাজ্জল হোসেন এর পুত্র মোঃ ইসমাইল হোসেন(৪৭) কে ঢাকা বনানী থানার প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে কাহারোল থানার পুলিশ অপরদিকে ইসমাইল হোসেন এর পুত্র ইফতিয়ার জাহিদ আল আহমেদ সিজন ওরফে লিমন আহমেদ ও মোঃ সোলায়মান আলীর পুত্র মোঃ সোহাগ হোসেন(৩৫) পলাতক রয়েছে। কাহারোল থানার পুলিশ ও মামলার বাদী বিএম রফিক জানান, ইসমাইল হোসেনের পুত্র ইফতিয়ার জাহিদ আল আহমেদ সিজন ওরফে লিমন আহমেদ দীর্ঘদিন হতে ঢাকা বনানী ও যমুনা সিটি পার্কে মোবাইলের ব্যবসা করে আসছিল। তিনি বিভিন্ন নামি-দামী মোবাইল কোম্পানির নিকট হতে মোবাইল ক্রয় করে বিক্রি করতেন। এইভাবে বিভিন্ন এজেন্টের নিকট হতে প্রায় ৩ কোটি টাকার মোবাইল বাকীতে ক্রয় করে। দীর্ঘদিন হতে পাওনাদারের সঙ্গে যোগাযোগ করেন না। এমনকি ২টি দোকান বন্ধ রেখেছে। বাদী বিএম রফিক জানান, ৩০-৩৫জনের সঙ্গে লিমন মোবাইলের ব্যবসা করতেন। গতকাল বনানী থানার মামলার সূত্র ধরে কাহারোল থানার পুলিশ মোঃ ইশমাইলকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান। ঢাকা বনানী থানার মামলা নং-২০ তারিখঃ ১৫/০৯/২০২৬ইং ধারা ৪০৬, ৪২০, ১০৯, ৩৪ পেনাল কোড। বর্তমানে ইশমাইলকে গ্রেপ্তার করতে পারলেও অপর ২ জন আসামীকে গ্রেপ্তার করতে পারেন নাই। কাহারোল থানার পুলিশ এর পক্ষে অভিযান অব্যাহত রয়েছে।