ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাতলপাড় ডিগ্রী কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের অফিস কক্ষে আয়োজিত এ সভায় নবগঠিত গভর্নিং বডির সদস্যদের মতবিনিময় সভা, কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মোহাম্মদ ওমর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কলেজ গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণী সায়মা আক্তার । অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত গভর্নিং বডির সভাপতি সায়মা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আলাউদ্দিন,নজরুল ইসলাম, এনামুল হক, বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট মোঃ আরাফাত উল্লাহ,বিদ্যোৎসাহী সদস্য মোঃ মনিরুজ্জামান,আজীবন দাতা সদস্য মোঃ হুমায়ূন কবির ভূইয়া,হিতৈষী সদস্য ওয়াসিম ভূইয়া, শিক্ষক প্রতিনিধি সালমা আক্তার খানম, মোঃ রহমত আলী, সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার,সহকারী অধ্যাপক রউফ মিয়া ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ।
এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডির এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাতলপাড় ডিগ্রী কলেজ দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানসম্মত করতে নবগঠিত গভর্নিং বডির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভাপতি বক্তব্যে সায়মা আক্তার নবগঠিত গভর্নিং বডির সফলতা কামনা করে বলেন,পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। সভায় নবগঠিত গভর্নিং বডির সদস্যরা কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।