চিরিরবন্দরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৭ পিএম
চিরিরবন্দরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তিন মাসব্যাপি 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান' শুরু হয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন আয়োজিত আনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডেঙ্গুর বিস্তাররোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, সহকারী কমিশরার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আরিফা পারভীন, উপজেলা আইসিটি অফিসার মো. মাহফুজুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে