প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনমাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করার পর পরই গফরগাঁওয়ে স্থানীয় পর্যায়ে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইউসুফ। উদ্বোধনকালে তিনি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ কর্মসূচিকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
এ সময় গফরগাঁও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ বদরুল আলম, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, পৌর কর নির্ধারক মোঃ হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি প্রশাসক, ইউপি সদস্য, ইউপি সচিব, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউটস, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসিরাও অংশ নেন। এ সময় সবাইকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।