আশাশুনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সদর কালি মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক গোপাল কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সেক্রেটারী ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার শীল। বিশেষ অতিথি ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক পাল সুভাশীষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীল কন্ঠ সোম, আশাশুনি সেবাশ্রমের সুমন মহারাজ, তুলশি চন্দ্র পাল, হিন্দু কল্যাণ ফ্রন্টের আহবায়ক কাণিনাথ মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মৃন্ময় মল্লিক। দিপঙ্কর সেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভাষ চন্দ্র দেবনাথ, অলোক মন্ডল, সন্তোষ মন্ডল, পরেশ্বর মুখার্জী, জগদীশ, স্বপন বিশ্বাস, ধর্ম্মদাশ মন্ডল ও কালিপদ চক্রবর্তী। সভায় উপজেলা সম্মেলন সফল করতে গোপাল কুমার মন্ডলকে আহবায়ক ও রনদা প্রসাদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নীল কন্ঠ সোম, সুবোধ চক্রবর্তী ও সুমন মহাজকে উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।