মেহেরপুরে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম
মেহেরপুরে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মেহেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২-এর সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকশা মল্লিকপাড়া এলাকায় গাড়াডোব-আমঝুপি সড়কে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় একটি ইঞ্জিনচালিত পাখিভ্যানসহ মো. আকছেদ আলী (৫৭) ও মো. আওয়াল (৬৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকৃতদের বাড়ি মেহেরপুরে র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে