সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে এশিয়া সফরে আসবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে হতাশার বিদায়ের পর নতুন করে শুরুর যাত্রায় কার্লো আনচেলত্তি স্কোয়াডে চমক রেখেছেন। তবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন তিনটি প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করলেন তিনি। ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। যেখানে রাফায়েল রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়রদের পাশাপাশি চোটের কারণে বিশ্বকাপ খেলতে না পারা এস্তেভাও ও ওয়েসলিকে ফিরিয়েছে সেলেসাওরা। তবে গোলবারের দায়িত্বে অভিজ্ঞ কেউ নেই। ব্রাজিল প্রীতি ম্যাচের শুরুটা করবে অস্ট্রেলিয়ায়, কুইন্সল্যান্ড কাউন্ট্রি ব্যাংক স্টেডিয়াম এবং ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে তারা ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলবে। এরপর তারা ৩ অক্টোবর কলকাতার সল্টলেকে মুখোমুখি হবে ভারত জাতীয় দলের।
ব্রাজিল স্কোয়াড-
গোলরক্ষক : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।
ডিফেন্ডার : আর্থুর দিয়াজ, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, জায়ের, মার্কিনিয়োস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিটর রেইস ও ওয়েসলি।
মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রেনো বাইডন, ব্রুনো গুইমারেস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বোন্তেম্পো।
ফরোয়ার্ড : এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।