“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুরে রূপসী বাংলা উন্নয়নের সংস্থার উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংস্থার চন্ডিপুর শাখা কার্যালয়ে সদস্যর মাঝে তিন শতাধিক চারা বিতরর করা হয়। নির্বাহী পরিচালক মো: আজাদ হোসেনের সঞ্চালনায় গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি‘র সভাপতি ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, বালিপাড়া ইউপি চেয়ারম্যান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ফকির, সাধারণ সম্পাদক মোহাম্মদ আওয়াল শরীফ চাঁন সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার সভাপতি ইউনুস আকন, উপজেলা জাসাস সম্পাদক মোঃ ওবায়দুল, কর্মসূচি সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন, শাখা ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।।