চাঁদপুর পুরানবাজারে ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৯ পিএম
চাঁদপুর পুরানবাজারে ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন
চাঁদপুর পুরানবাজার বড় মসজিদ সংলগ্ন নতুন রাস্তা ট্রাকঘাট এলাকায় ব্যবসায়ী, শ্রমিক ও যুব সমাজের উদ্যোগে ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার বিকাল ৩টা থেকে এই ওয়াজ মাহফিল শুরু হয়।
​এতে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট মুফাসসির ও জামিয়া তা’লীমিয়া ঢাকার প্রিন্সিপাল মাওলানা হাফীজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা)। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানীর পীর সাহেব আল্লামা আশেকে এলাহী।

​ঐতিহাসিক পুরানবাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ইব্রাহীম খলিল মাদানীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও বয়ান পেশ করেন মাওলানা জামাল উদ্দিন বরগুনা, মাতব্বর  বাড়ী কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ফরিদ আহমাদ, সাভার ঢাকার মোহাম্মদীয়া আরাবিয়া কওমী মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি কবির আহমদ এবং পুরানবাজার মুসলিম যুবক সমিতি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

​এলাকার ব্যবসায়ী, শ্রমিক ও সর্বস্তরের যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার দিকনির্দেশনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে ট্রাকঘাট পুরানবাজারের এন্তেজামিয়া কমিটি।
আপনার জেলার সংবাদ পড়তে