দৌলতপুরের পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৩ পিএম
দৌলতপুরের পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারীর বাংলাবাজার এলাকায় গতকাল বিকেলে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে চিলমারী ইউনিয়ন যুবদলের নেতা মনির খানের পুত্র পাপ্পু খান (১৫) নদীতে ডুবে মারা যায়। জানা গেছে মঙ্গলবার বিকেলে চিলমারীর বাংলাবাজার এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পাপ্পু খান ডুবে যায়। প্রায় এক ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয় পদ্মা নদী থেকে। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বুধবার সকাল ১০ টায় পাপ্পুখানের নামাজে জানাজা শেষে বাংলাবাজার গোরস্থানে তাকে দাফন করা হয়। এতে দৌলতপুর বিএনপির অঙ্গ সংগঠনের  সর্বস্তরের নেতাকর্মী সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে