পাবনা জেলা কাব ক্যাম্পুরিতে বোঁথর স: প্রা: বিদ্যালয়ের সাফল্য

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২০ পিএম
পাবনা জেলা কাব ক্যাম্পুরিতে বোঁথর স: প্রা: বিদ্যালয়ের সাফল্য

বাংলাদেশ স্কাউট পাবনা জেলা আয়োজিত ৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরিতে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল প্রথম স্থান অধিকার করেছে। গত ৩ থেকে ৭ সেপ্টম্বর পাবনার আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়। 

‘দীপ্ত শপথ হাতে হাত,কাবেরা আনিবে রাঙা প্রভাত’ এই থিম নিয়ে ৫ দিনব্যাপী কাব ক্যাম্পুরিতে জেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব দল অংশগ্রহণ করে। এ সময় পরিদর্শন রিপোর্ট অনুযায়ী বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যলয় গার্ল ইন কাব স্কাউট ইউনিট সাফল্য অর্জন করে রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ইউনিট লিডার ছিলেন সহকারি শিক্ষিকা রোকসানা পারভীন আশা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতারী জামান এই সাফল্যের জন্য ইউনিট লিডারসহ কাব দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন,আমাদের বিদ্যালয়ের কাব দল আগামী অক্টোবর মাসে বিভাগীয় পর্যায়েও ভালো পারফরমেন্স করবে বলে আশা করছি।  

আপনার জেলার সংবাদ পড়তে