বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা মহিলা দল উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, প্রবীণ চন্দ্র চাকমা, সিনিয়র সহ সভাপতি খাগড়াছড়ি জেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন এমএন আবছার , সাধারণ সম্পাদক, জেলা বিএনপি খাগড়াছড়ি।
বিশেষ অতিথি ছিলেন, ক্ষেত্র মোহন রোওয়াজা, সহ সভাপতি খাগড়াছড়ি জেলা বিএনপি, মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক, জেলা বিএনপি, অনিমেষ চাকমা রিংকু, যুগ্ম সম্পাদক বিএনপি জেলা বিএনপি। সভাপতিত্ব করেন কুহেলী দেওয়ান, সভাপতি, খাগড়াছড়ি জেলা মহিলাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলা মহিলা দলে সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমা।