ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৫০) ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে বারবাজার ড্রিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
বারবাজার রেলওয়ে স্টেশন মাষ্টার মোবাশ্বের হোসেন জানান,বুধবার সকাল ৫.৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামি বেনাপোল এক্সপ্রেস বারবাজার রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর বারবাজার ডিগ্রি কলেজের পশ্চিম পাশের রেল লাইনে এ দূর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
এ সময় স্টেশন মাষ্টার আরো জানান, নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা সম্পন্ন করবে।